বিজ্ঞাপন

মানিকগঞ্জে হেরোইনসহ ১ মাদক কারবারী গ্রেফতার

মানিকগঞ্জের সদর উপজেলার বারাহিরচর (জান্নাকান্দি) থেকে আট গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারিকে আটকের প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা শাখা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মানিকগঞ্জ এর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জ একটি আভিধানিক দল এসআই (নিরস্ত্র) আসাদ মিয়া এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল মানিকগঞ্জ সদর থানার বাড়াহিরচর (জান্নাকান্দি) গ্রামের রবিউলের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে গতকাল রাত আনুমানিক দশটার দিকে আকাশ হোসেন নামের এক মাদক কারবারীকে আটক করে।

সেই সাথে রিকভারি হিসেবে ৮ গ্রাম হেরোইন যাহার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা, জব্দব করা হয়েছে। এছাড়াও আকাশের নামে অন্যান্য ধারায় তিনটি এবং একটি মাদক মামলা রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পড়ুন- সেই শিশুর জন্য এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন