বিজ্ঞাপন

ভারী বৃষ্টিতে বিকল্প সড়ক ভেঙে কসবা-আখাউড়া সড়কে যান চলাচল বন্ধ

টানা ভারী বৃষ্টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া আঞ্চলিক সড়কের মনিয়ন্ধ এলাকায় একটি বিকল্প সড়ক ভেঙে পড়েছে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে সড়কের দুর্বল অংশ নরম হয়ে ধসে পড়ে। স্থানীয়রা জানান, মূল সড়কের সেতুর নির্মাণ চলমান থাকায় সেখানে অস্থায়ীভাবে খালেরন উপর বিকল্প পথ তৈরি করা হয়েছিল। কিন্তু টানা বৃষ্টির পানির চাপে সেই বিকল্প সড়কও টিকতে পারেনি।
এ ঘটনায় আখাউড়া ও কসবার মধ্যে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে রোগী ও পণ্যবাহী যানবাহন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে।
স্থানীয় প্রশাসন ও প্রকৌশলী বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে, বিকল্প ব্যবস্থা না থাকায় অনেক যানবাহনকে দীর্ঘপথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে, ফলে সময় ও খরচ দুটোই বাড়ছে। স্থানীয়দের দাবি, দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ভোগ তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন উপজেলা প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

পড়ুন:মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন