বিজ্ঞাপন

ফকিরহাটে দুর্গামন্দিরের বারান্দা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা বাজারের কেন্দ্রীয় দুর্গামন্দিরের বারান্দা থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সকাল ৮টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী গত তিন থেকে চার দিন ধরে বেতাগা বাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। এর আগে তাকে উপজেলার কাটাখালী মোড় এলাকাতেও দেখা গেছে। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নারীটি অসুস্থ হয়ে পড়লে তারা মানবিক কারণে তাকে মন্দিরের বারান্দায় সিমেন্টের বস্তার ওপর মাথা দিয়ে শুইয়ে রাখেন। শুক্রবার সকালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পড়ুন:মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন