বিজ্ঞাপন

তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল অপরিবর্তিত

চট্টগ্রামে জয়ে শুরুর পর দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। আগামীকাল মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

শেষ টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ দল অপরিবর্তিত রাখা হয়েছে। বাংলাদেশ বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী শামীম হোসেন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাঁহাতি ব্যাটার বললেন, ‘আমাদের ভালো একটা সুযোগ আছে সিরিজ জেতার। অবশ্যই আমরা চাইব জেতার জন্য খেলতে।’

বাংলাদেশ স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন