১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ঘাট বাস টার্মিনাল এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে – আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলমসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের অংগঠনের নেতৃবৃন্দ,শ্রমিক দলের নেতৃবৃন্দসহ প্রায় হাজার নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন- শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
পড়ুন : হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে জেলা প্রশাসক সোহানা নাসরিন: ধান কাটা দ্রুত শেষ করার নির্দেশ


