সিলেট নগরকে বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে রক্ষায় সাড়ে সাত হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২ মে) সকাল ১১টায় সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিসিক সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় সুরমা নদীর সংযোগস্থলে জলকপাট (স্লুইস গেট) নির্মাণ, নদীর তীর উঁচু করা এবং প্রয়োজনীয় পাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব অবকাঠামো বাস্তবায়নের মাধ্যমে নগরের জলাবদ্ধতা ও বন্যা সমস্যা নিরসনের লক্ষ্য নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রকল্পের সার্বিক দিক সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত উপস্থাপন করেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আলী আকবর।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, এমরান আহমদ এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পড়ুন: হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
আর/


