সিরাজগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) বিকাল ৫টার দিকে শহরের বাজার স্টেশন মুক্তির সোপান থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক—এস এস রোড ও মুজিব সড়ক প্রদক্ষিণ করে জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে দেশে খুন, ধর্ষণ ও চাঁদাবাজি বন্ধ এবং জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নানামুখী সংকটে ভুগছে। জনগণের স্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

