বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সামনে যে দুটি পথ খোলা

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিট বলেছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে এসেছে এবং এখন দেশটির সামনে মাত্র দুটি পথ খোলা রয়েছে।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অসম্ভব সামরিক অভিযান’ অথবা ‘ইরানের সঙ্গে একটি খারাপ চুক্তি’—এই দুইয়ের একটি বেছে নিতে হবে।

আইআরজিসি আরও জানায়, তেহরান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে, যদিও সেই সময়সীমা প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, চীন, রাশিয়া এবং ইউরোপের পক্ষ থেকেও ওয়াশিংটনের বিরুদ্ধে অবস্থানের ভাষায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

বিজ্ঞাপন

পড়ুন : যুদ্ধ বন্ধে ১৪ দফা প্রস্তাব ইরানের, পুনর্বিবেচনায় যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন