বিজ্ঞাপন

প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনে এগিয়ে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিজ্ঞাপন

এই বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাব অনুযায়ী, ১৮৭ আসনে এগিয়ে আছে বিজেপি। আর ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ১০৪ আসনে এগিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে সর্বশেষ পাওয়া হিসাবের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

খবর অনুযায়ী কংগ্রেস একটি এবং বাম জোট একটি আসনে এগিয়ে আছে।

পশ্চিমবঙ্গ বিধানসভার আসনসংখ্যা ২৯৪টি। আজ সোমবার ২৯৩ আসনের ফলাফল ঘোষণা করা হবে। ফলতা আসনে নির্বাচন স্থগিত থাকায় আগামী ২১ মে ওই আসনে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রাজ্যে বিধানসভায় সরকার গঠনের জন্য ১৪৮ আসনে জিততে হবে।

এদিকে ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১০৪ আসনে এবং তৃণমূল কংগ্রেস ৬০ আসনে এগিয়ে রয়েছে।

সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়েছে। রাজ্যজুড়ে মোট ৭৭টি ভোট গণনাকেন্দ্র খোলা হয়েছে। শুরুতেই পোস্টাল ব্যালট এবং পরে শুরু হবে ইভিএম ভোট গণনা।

পশ্চিমবঙ্গে এবারের নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হয়েছে। প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল।

প্রথম দফায় ভোটগ্রহণ হওয়া এলাকাগুলোকে বিজেপির শক্ত ঘাঁটি এবং দ্বিতীয় দফার এলাকাগুলোকে তৃণমূলের দুর্গ হিসেবে বিবেচনা করা হয়।

পশ্চিমবঙ্গের সঙ্গে আজ আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি বিধানসভার নির্বাচনের গণনাও চলছে। আসামে ১২৬টি আসনে, কেরালায় ১৪০ আসনে, তামিলনাড়ুতে ২৩৪ আসনে এবং পুদুচেরিতে ৩০ আসনের ফলাফল জানা যাবে।

পড়ুন: অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন