শ্রদ্ধা ভালবাসায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত জামালপুরের মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনকে সমাহিত করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামের পূর্ব বিনোদ টঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাদা – দাদীর কবরের পাশে তাকে দাফন করা হয়। লিমনকে বিদায় জানাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে বিকালে লিমনের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। লিমনের এমন মৃত্যুতে হতভম্ব হয়ে পড়েছেন পরিবার সহ পুরো গ্রামের মানুষ। লিমনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।
সকাল ৮টা ৪০ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল আমেরিকার ফ্লোরিডার ট্যাম্পা এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে লিমনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের সাবেক রুমমেট হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। হিশাম আবুগারবিয়েহ যুক্তরাষ্ট্রের নাগরিক।
পড়ুন : সময়মতো অফিসে আসেন না ইফা’র ডিডি, বিনামূল্যে গেস্ট রুমে বসবাস


