বিজ্ঞাপন

চীনে তিস্তা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে সরকার কাজ করছে। দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি ও সুবিধা অনুযায়ী সফরের বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

তিনি আরও জানান, এই সফরে তিস্তা মহাপরিকল্পনা বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। সরকারের পক্ষ থেকে এ প্রকল্প বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার রয়েছে এবং চীন সফরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন ও সম্ভাব্য ‘পুশইন’ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজনে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ক্ষেত্রে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

পড়ুন: হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন