বিজ্ঞাপন

মাগুরায় দুপক্ষের সংঘাত এড়াতে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

মাগুরায় সামাজিক আধিপত্য বিস্তারে দুপক্ষের মধ্যে সংঘাতের আশংকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) রাত ১২টার পরে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে দেশীয় রামদা, ঢাল, সড়কি, টেটা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

এবিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক রহমান নাগরিক টিভিকে জানান, কয়েকদিন বেরইল পলিতা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম আকবারকে নিজ এলাকাতে নৃশংসভাবে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এঘটনায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। বেশ কিছু দিন ধরে বেরইল পলিতা ইউনিয়নে সাইফুল শিকদার ও আকবার শেখ গ্রুপের মধ্যে সামাজিক আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপারের নির্দেশে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উভয় পক্ষের বাড়ি থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা, ঢাল, সড়কি, টেটা ইত্যাদি উদ্ধার করা হয়। বুধবার গভীর রাতে মাগুরা সদর থানার ওসি ও স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহ সঙ্গীয় ফোর্স উক্ত অভিযানে অংশ নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যবহৃত থাকবে বলে জানান তিনি।

জানা গেছে, কদিন আগে বেরইল পলিতা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম আকবর (৬০) তার নিজ এলাকার ভাংগুড়া নামক স্থানে সন্ত্রাসী দ্বারা আহত হন। এঘটনার এক বছর আগে তার ছেলেকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। সামাজিক আধিপত্য বিস্তারে এমন ঘটনায় মামলা হলে এলাকায় আরো উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। বুধবার রাতে অভিযানের পর এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বিএনপির সভাপতি গোলাম আকবারকে আহতের ঘটনায় দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যন্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

পড়ুন- সৎ বাবার লালসার শিকার ৫ বছর বয়সী শিশু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন