বিজ্ঞাপন

ফটিকছড়িতে সাত তলার ছাদ থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে মো. কারিম (৩) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ‘হাসান টাওয়ার-১’ ভবনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন


নিহত কারিম নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুন্সুর গোয়ালার বাড়ির সৌদি প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে।


পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বড় ভাইয়ের সঙ্গে বাসার ছাদে খেলছিল কারিম। খেলার একপর্যায়ে সবার অজান্তে ছাদের কিনারায় গিয়ে রেলিংয়ে উঠে পড়ে। পরে অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের নানা মো. রহমত জানান, “দুই ভাই একসঙ্গে খেলছিল। হঠাৎ কারিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি, সে রেলিং টপকে নিচে পড়ে গেছে—মুহূর্তেই সব শেষ হয়ে যায়।”


ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

পড়ুন- ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন