বিজ্ঞাপন

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সাধারণ সম্পাদক মুক্তি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। জানা গেছে, একটি প্যানেল নিয়ে আসছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তিনি সভাপতি হিসেবে লড়বেন। তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্বস্ত একটি সূত্র জানায়, এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নেবে। একটি প্যানেলে থাকছেন বাপ্পারাজ ও মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে প্রার্থী হবেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জয় চৌধুরী।

যদিও বাপ্পারাজ এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেননি। তবে রুমানা ইসলাম মুক্তি ইতোমধ্যে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার বিষয়টি জানিয়েছেন।

নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে মুক্তি বলেন, তার মা প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারা সবসময় চেয়েছিলেন তিনি যেন শিল্পীদের কল্যাণে বড় দায়িত্বে কাজ করেন। মায়ের সেই ইচ্ছা পূরণ করতেই তিনি শিল্পী সমিতির নেতৃত্বে আসতে চান।

বিজ্ঞাপন

পড়ুন : পশ্চিমবঙ্গ নির্বাচনে জিতলেন যেসব তারকা, হারলেনও অনেকে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন