বিজ্ঞাপন

সুনামগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল—নবগঠিত কমিটিকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণাকে ঘিরে বিশ্বম্ভরপুর উপজেলায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নতুন কমিটিতে মোঃ তারেক মিয়াকে সভাপতি এবং উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা আনন্দ মিছিল ও শুভেচ্ছা কর্মসূচি পালন করেন। (৮-মে শুক্রবার বিকাল ৪ টায় বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে শেষ হয়।মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

‎এসময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক সহল, ছাত্রদল নেতা তারেক মিয়া, দিগেন্দ্র বর্মন সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান শাকিল, সাংগঠনিক সম্পাদক রুমেল আহমেদ ফারুকসহ শাহরিয়ার, ইসমাইল মসনবিন পাঠান, সালমান এবং অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, নবগঠিত কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

‎তারা আরও জানান, কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্ব—সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতিও সমর্থন ও শ্রদ্ধা জানান তারা। আনন্দ মিছিল ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের এই কর্মসূচি।

বিজ্ঞাপন

পড়ুন- অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন