বিজ্ঞাপন

হয়ে গেল বাইফা অ্যাওয়ার্ডস আসরের ৫ম আয়োজন

হয়ে গেল বাইফা অ্যাওয়ার্ডস আসরের ৫ম আয়োজন। ৮ মে শুক্রবার রাতে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র—বিসিএফসিসিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র কর্তৃক আয়োজিত এর সহযোগিতায় ছিল নতুনধরা এবং একুশে টেলিভিশন।

তারকাদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল বাইফা অ্যাওয়ার্ডস । চলচ্চিত্র, টিভি, ওটিটি, সংগীত এবং ফ্যাশন—এই পাঁচটি অঙ্গনে অসাধারণ অবদান রাখা গুণী শিল্পী ও সৃজনশীল মানুষদের সম্মান জানাতেই আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান।

বিজ্ঞাপন


সন্ধ্যা গড়াতেই লাল কার্পেটজুড়ে শুরু হয় তারকাদের পদচারণা। একে একে উপস্থিত হন দেশের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, সংগীতশিল্পী, নির্মাতা, ফ্যাশন ব্যক্তিত্ব এবং বিভিন্ন অঙ্গনের তারকারা। ক্যামেরার ঝলকানি, ভক্তদের উচ্ছ্বাস আর আলোকসজ্জার নান্দনিকতায় পুরো বিসিএফসিসি যেন পরিণত হয়েছিল এক স্বপ্নময় উৎসবের মঞ্চে।

তারকাদের দৃষ্টিনন্দন পোশাক, প্রাণবন্ত হাসি এবং দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে মুখর ছিল পুরো আয়োজন। লাল কার্পেটের প্রতিটি মুহূর্ত ছিল দর্শক ও অতিথিদের জন্য বাড়তি আকর্ষণ।

শুধু পুরস্কার প্রদানই নয়, পুরো অনুষ্ঠানজুড়ে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, সংগীতানুষ্ঠান এবং বিশেষ আয়োজন। দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় দর্শকরা উপভোগ করেছেন আনন্দ, আবেগ এবং বিনোদনের এক অপূর্ব সংমিশ্রণ।

বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, নির্মাতা, প্রযোজক, কলাকুশলী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও বর্ণিল।

পড়ুন : কান চলচ্চিত্র উৎসব : এবারও শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও বাড়তি উন্মাদনা



বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন