বিজ্ঞাপন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হত্যা অভিযোগ, বেয়াই আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে লাকি আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসা বেয়াইয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. সাফা (৪৫)কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বিজ্ঞাপন


শুক্রবার (৮ মে) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের উত্তর কাঞ্চননগর হাট্টটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাকি আক্তার স্থানীয় আব্দুল কাদেরের স্ত্রী ও তিন সন্তানের জননী। আটক সাফা কালাপানিয়া এলাকার খামারবাড়ির বাসিন্দা। পারিবারিকভাবে তাদের মধ্যে বেয়াই-বেয়াইন সম্পর্ক ছিল।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গবাদিপশু আনতে পাশের পাহাড়ি এলাকায় যান লাকি আক্তার। সন্ধ্যার পর গরু বাড়িতে ফিরে এলেও তিনি আর ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পাহাড়ি নিচু এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার নাক-মুখে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায় বলে জানান স্থানীয়রা।


নিহতের পিতা আবুল বশর অভিযোগ করে বলেন, “সাফা দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমার মেয়ে তার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষোভ থেকে তাকে হত্যা করা হয়েছে।”


ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত সাফাকে আটক করা হয়।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি শ্বাসরোধে হত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। কুপ্রস্তাবকে কেন্দ্র করে বিরোধের বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।”


তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- কাপাসিয়া হত্যাকান্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন