বিজ্ঞাপন

মানবতার সেবায় অনন্য ভূমিকা রাখছে রেড ক্রিসেন্ট ও জেমিসন হাসপাতাল : ব্যারিস্টার মীর হেলাল এমপি

বিশ্ব রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, “মানবতার সেবায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল অনন্য ভূমিকা রেখে চলেছে। মানবতা, সহমর্মিতা ও স্বেচ্ছাসেবার চেতনা থেকেই রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের শক্তি সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, নার্সদের আন্তরিকতা, ত্যাগ ও পেশাদারিত্ব স্বাস্থ্যখাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের মানুষের কল্যাণে স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমে সরকার ও সামাজিক সংগঠনগুলোর অবদানও তিনি তুলে ধরেন।

জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এমপি, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আলহাজ্ব নাসির উদ্দীন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারি আব্দুল আউয়াল চৌধুরী, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী ও জাহাঙ্গীর আলম বাবর।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু সুফিয়ান এমপি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি মানবিক কর্মকাণ্ডে তরুণদের আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই মানবসেবামূলক কাজে এগিয়ে আসতে হবে। তিনি রেড ক্রিসেন্টের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস মানবতার সেবায় আত্মনিয়োগের এক অনন্য প্রেরণা। আন্তর্জাতিক নার্স দিবসে তিনি সকল নার্সদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

আব্দুল আউয়াল চৌধুরী বলেন, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আছিফ চৌধুরী হাসপাতালের সার্বিক উন্নয়ন, মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকল চিকিৎসক, নার্স, যুব ইউনিট, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিএমও ডা. মাহফুজা বেগম, ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, পিএস টু চেয়ারম্যান মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মর্জিনা আকতার, সাইফুল কাদের বিদ্যুৎ, ইশতিয়াকুল ইসলাম চৌধুরী, ফয়সাল হোসেনসহ ডাক্তার, নার্স, যুব ইউনিটের সদস্য, স্বেচ্ছাসেবক ও সুধীজন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দেশীয় খামারীদের সুরক্ষা দেওয়ার জন্য বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন