‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার (১০ মে) শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত বার্ষিক পুলিশ প্যারেডের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করবেন, সালাম গ্রহণ করবেন এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেবেন। আগামী ১৩ মে পর্যন্ত চলবে এ আয়োজন।
এবারের পুলিশ সপ্তাহে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সপ্তাহ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জনগণের আস্থা অর্জনে পুলিশ বাহিনীকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পড়ুন: মধ্যরাতে উত্তাল ইডেন মহিলা কলেজ
আর/


