বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে স্বামী-স্ত্রীর সঙ্গে তাদের তিন শিশুসন্তানও রয়েছে। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রাম-বাংলা টাওয়ারসংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সবজি বিক্রেতা মো. কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (৭) এবং দুই মেয়ে কথা (৭) ও মুন্নি (১০)। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

প্রতিবেশী হাসান জানান, সকালে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে ঘরের ভেতরে আগুন দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে দ্রুত বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পড়ুন: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন