বিজ্ঞাপন

আর কোন স্বৈরাচারী যেন জনগণের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সামর্থ্য ও আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা রক্ষা করা সবার পবিত্র দায়িত্ব। ভবিষ্যতে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশ বাহিনীকে জনগণ ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে নতুন অঙ্গীকার গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও সংগ্রাম চলেছে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

পড়ুন: বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল ‘অগ্নি-৫’

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন