বিজ্ঞাপন

কালোবাজারে তেল বিক্রি: জামালপুরে ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

জামালপুরের ইসলামপুরে অতিরিক্ত দামে তেল বিক্রি ও কালোবাজারির অভিযোগে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় পরিচালিত এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোশারফগঞ্জ এলাকার ঝর্না ফিলিং স্টেশনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে ইসলামপুর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলে অনিয়মের সত্যতা পাওয়া যায়।

এসময় স্টেশনটির ম্যানেজার মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হলে মোট অর্থদণ্ডের পরিমাণ দাঁড়ায় ১ লাখ টাকা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান ইফতেখার। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, সাধারণ ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। তদন্তে অভিযোগের প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রচলিত বিধান অনুযায়ী দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ওই ফিলিং স্টেশনে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ ছিল। প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে স্বাভাবিক সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা-গবেষণায় প্রত্যাশিত জায়গায় পৌঁছেনি: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন