প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্কুলপর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর’ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। সীমিত সম্পদের কার্যকর ব্যবহার করে নতুন উদ্ভাবন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন গ্র্যান্ট দেওয়ার পরিকল্পনা নেওয়া উচিত। পাশাপাশি স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


