বিজ্ঞাপন

নেত্রকোনায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৩ জনের সাজা

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

এক মাস করে সাজাপ্রাপ্তরা হলেন- গুমুরিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মো. সবুজ মিয়া ৫৭) ও গোবিন্দপুর গ্রামের আব্দুর সাত্তারে ছেলে মো. শফিক (৪৮) এবং দুই মাসের সাজাপ্রাপ্ত হলেন- গোপালপুর গ্রামের মৃত তারা মিয়ার মো. কদ্দুছ মিয়া (৫০)। তারা সকলে বারহাট্টা উপজেলার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বারহাট্টা উপজেলার গোপালপুর এলাকায় জনৈক মো. কদ্দুছ মিয়ার বসতঘরে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, নিজ বসতঘরে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের আসর বসানো হয়েছে। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্যসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বারহাট্টার সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম। তিনি আসামিদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে তাদেরকে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

সাজা প্রদানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় আসামিদের নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

পড়ুন- মাদক কারবারে জড়ালে পুলিশ সদস্যদের ছাড় দেওয়া হবে না: আইজিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন