বিজ্ঞাপন

ফরিদপুরের গ্রামীন নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

স্বপ্ন হবে সত্যি। দক্ষ হলে যেন শক্তি। এই প্রতিপাদকে সামনে রেখে ফরিদপুর সদর উপজেলার ৮ নং অম্বিকা পুর ইউনিয়নের দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭ টায় অম্বিকাপুর ইউনিয়নের মৃধা বাজার এলাকায় এ মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর ৩ আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ।

অম্বিকাপুর ইউনিয়নের ৮ নং ইউপি সদস্য মোহাম্মদ রাসেল শেখের আয়োজনে সেলাই মেশিন বিতরণ কাল এই সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক তানভীর চৌধুরী রুবেল,সাবেক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, অম্বিকাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সারোয়ার, অম্বিকাপুর ইউনিয়ন মহিলাদলের সাধারণ সম্পাদক ইনসানা আক্তার, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জি প্রামানিক, যুবনেতা রিপন খান, ছাত্রনেতা ফরিদ ও ইমন।

এ সময় প্রশিক্ষণ শেষে দরিদ্র ২৫জন পরিবারের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও সেলাই কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ‘নারীর অধিকার নিশ্চিতে সমাজের সব মানুষকে উদ্বুদ্ধ করতে হবে’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন