বিজ্ঞাপন

আখাউড়ায় নতুন ইউনিয়ন ‘বরিশল’, বেড়েছে উপজেলার পরিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পরিধি বেড়েছে। সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে নতুন একটি ইউনিয়ন গঠন করে তা আখাউড়া উপজেলার সঙ্গে সংযুক্ত করেছে সরকার। নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘বরিশল’ ইউনিয়ন। এর মধ্য দিয়ে আখাউড়া উপজেলার ইউনিয়নের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়টি।

মঙ্গলবার জেলা প্রশাসক মো. আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন ইউনিয়ন গঠনের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে বরিশল ইউনিয়ন গঠন করা হয়েছে। একই সঙ্গে বাসুদেব ইউনিয়নকে পুনর্গঠন করা হয়েছে।

নতুন বরিশল ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো—বরিশল, কোড্ডা, চান্দি, শ্যামনগর, বৈষ্ণবপুর ও কোড়াবাড়ি।

ইউনিয়নটিকে নয়টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। নতুন এই ইউনিয়নের জনসংখ্যা প্রায় সাড়ে ১৭ হাজার এবং আয়তন প্রায় ১২ বর্গকিলোমিটার।

জেলা বিএনপির সদস্য ও বরিশল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পর নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু হয়। তবে বিষয়টি নিয়ে আখাউড়া উপজেলা বিএনপির একটি পক্ষ বিরোধিতা করে। তারা সভা, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে।

এদিকে সরকারি প্রক্রিয়া চলমান থাকায় শেষ পর্যন্ত নতুন ইউনিয়ন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ভৌগোলিক অবস্থান ও যাতায়াত সুবিধার কারণে ছয় গ্রামের মানুষ আখাউড়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে মত দেন।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহের তারাকান্দায় খাল পুনঃখনন ও হালুয়াঘাটে রাস্তার কাজের উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন