বিজ্ঞাপন

লেবাননের দক্ষিণাঞ্চলে থাকা বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

লেবাননের দক্ষিণাঞ্চলের ক‌য়েক‌টি এলাকায় অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় আশ্রয় নেওয়ার অনুরোধ করে‌ছে বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস।

মঙ্গলবার (১২ মে) বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস এক বার্তায় ব‌লে‌ছে, লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে, ছুর, বিন্তেজ-বেল, মারজায়ুন এবং সাঈদা ডিস্ট্রিক্ট-এর বিভিন্ন গ্রামাঞ্চলে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় আশ্রয় নেওয়ার অনুরোধ করা হলো।

ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে পারে এমন স্থাপনা পরিহার করে চলুন। যেসব স্থানে আপনাদের কফিল বা স্পন্সররা/ তাদের পরিবার বা ম্যানেজমেন্ট-এর লোকজন অবস্থান করছেনা, সেসব স্থান ত্যাগ করে নিরাপদ এলাকায় আশ্রয় গ্রহণ করুন।

এ‌দি‌কে সোমবার (গতকাল) লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হ‌য়ে‌ছেন। তাদের নিহ‌তের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

বিজ্ঞাপন

পড়ুন: মাদক কারবারে জড়ালে পুলিশ সদস্যদের ছাড় দেওয়া হবে না: আইজিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন