চুয়াডাঙ্গায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলার সাংবাদিকদের উদ্দেশে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিতকরণ ও খাল খননের সর্বশেষ অগ্ৰগতি সম্পর্কে সবিস্তার তুলে ধরে এ বিষয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল। একই সঙ্গে জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, গুজব প্রতিরোধ, মানব পাচার মোকাবিলা, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা সংক্রান্ত, ডেঙ্গু প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। প্রেসব্রিফিংয়ে জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পড়ুন- ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিলো সরকার


