বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪ ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। বুধবার (১৩ মে) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত পরিচালিত এসব অভিযানে প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকা মূল্যের গরু জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, হাকিমপুর বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ১টি, ফরিদপুর বিওপি কদমতলী গ্রাম থেকে ১টি, মনাকষা বিওপি চাচ্চুরচর গ্রাম থেকে ১টি এবং জহুরপুর বিওপি সূর্যনারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে ১টিসহ মোট ৪টি ভারতীয় গরু জব্দ করে।

জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা। পরে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, চলতি মে মাসে ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে মোট ১৬টি গরু জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান ঠেকাতে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : রাসিকের উদ্যোগে মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন