বিজ্ঞাপন

মধ্যরাতে ঢাবির কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে দূষিত পানি পান করে গত কয়েকদিন ধরে শতাধিক ছাত্রী পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে তিন দফা দাবিতে হল থেকে সড়কে নেমে বিক্ষোভ করেন আবাসিক শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় দুই সপ্তাহ ধরে হলের অনেক শিক্ষার্থী পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এ বিষয়ে হল প্রশাসনের সঙ্গে কথা বলতে গেলে স্বাস্থ্যসেবার জন্য নির্দিষ্ট কোনো বাজেট নেই বলে জানানো হয়। এতে ক্ষোভ প্রকাশ করে তারা বিক্ষোভে নামেন।

ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, “আমি গুরুতর অসুস্থ হওয়ার পর কাউকে পাচ্ছিলাম না, কারণ সবাই অসুস্থ। পরে কয়েকজন বন্ধু আমাকে মেডিকেলে নিয়ে যায়। সেখানে যে ওষুধ লিখে দেওয়া হয়, সেগুলোর একটিও মুর্তজা মেডিকেলে পাওয়া যায়নি। আমরা প্রতি বর্ষে ভর্তির সময় স্বাস্থ্য খাতে টাকা দিই তাহলে সেই টাকা কোথায় যায়? প্রশাসনের কাছে এ প্রশ্নের জবাব চাই।”

এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে অদিতি ইসলাম তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:

১. হলের স্বাস্থ্য, শিক্ষা ও ক্যান্টিন সংকট সমাধানে প্রশাসন ও সংসদের নেওয়া পদক্ষেপ এবং সংশ্লিষ্ট বাজেটের পূর্ণ স্বচ্ছ হিসাব প্রকাশ করতে হবে।

২. হল প্রশাসনের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে।

৩. মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে; কাউকে চাপ দিয়ে মতামত দমন বা মুছে ফেলা যাবে না। এমন ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নিতে হবে।

অদিতি ইসলাম বলেন, “আগামীকালের মধ্যে এই তিন দফা দাবির জবাব না পেলে প্রশাসন ও সংসদের পদত্যাগ দাবি করা হবে।”

বিজ্ঞাপন

পড়ুন : ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন