বিজ্ঞাপন

দাউদপুরের চিহ্নিত মাদককারবারি শরীফ ও রফিকুল ইয়াবাসহ আটক; থানায় মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরের আসলিপাড়া এলাকা থেকে চিহ্নিত মাদককারবারি শরীফ ও রফিকুলকে ৩০ পিস ইয়াবা সহ আটকের পর ২ পিস ইয়াবা দেখিয়ে মামলা দিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশের দাবী ২ পিসই ইয়াবা উদ্ধার করেছেন সংশ্লিষ্ট দারোগা। ঘটনা ১৩ মে সন্ধ্যায় উপজেলার দাউদপুর এলাকার।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, গত ১৩ মে বুধবার বিকালে দাউদপুরের চিহ্নিত মাদককারবারি শরীফ ও রফিকুলকে একটি কবরস্থানের পাশে থেকে প্রায় ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশের ভোলাব তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক সাইফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। অভিযোগ রয়েছে বিকাল সাড়ে ৪ টার দিকে গ্রেফতার করলেও শরীফের স্ত্রী আয়েশা ও কন্যা জুয়েনার সাথে গোঁপন লেনাদেনার পর ইয়াবা উদ্ধারের পরিমাণ কম দেখিয়ে সন্ধ্যায় রূপগঞ্জ থানা হেফাজতে দুই মাদককারবারিকে নেয়া হয়। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে।

এসব বিষয়ে অভিযুক্ত এএসআই সাইফুল ইসলাম বলেন, গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীফ ও রফিকুলকে আটক করি। এ সময় তাদের সাথে থাকা ২ পিস ইয়াবাসহ থানায় প্রেরণ করেছি। কোন লেনাদেনা হয়নি।

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এইচ এম সালাহউদ্দিন বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ২ পিস ইয়াবার তথ্য পেয়েছি। সংখ্যা নিয়ে বিতর্ক থাকলে তা খতিয়ে দেখবো।

পড়ুন:ঈদযাত্রা: দ্বিতীয় দিনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন