বিজ্ঞাপন

জামালপুরকে ব্যতিক্রমী জেলা হিসেবে গড়ে তুলতে চান নিলোফার চৌধুরী মনি

নদীভাঙন আর পিছিয়ে পড়ার পরিচয় বদলে জামালপুরকে আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তিনি বলেন, জামালপুরকে এমন একটি ব্যতিক্রমী জেলা হিসেবে গড়ে তুলতে চান, যেটিকে অন্য জেলার মানুষ অনুসরণ করবে।

বিজ্ঞাপন

কৃষি, শিক্ষা, নকশীকাঁথা এবং শিল্প খাতে কাজ করে মানুষের জীবনমান উন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদরের দিগপাইতে এক পথসভায় এসব কথা বলেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। নির্বাচিত হবার পর এটিই তাঁর প্রথম জামালপুর সফর।

ঢাকা থেকে জামালপুর শহরে যাওয়ার পথে টাঙ্গাইল হয়ে দিগপাইত থেকে বকুলতলা পর্যন্ত অন্তত ১০টি স্থানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির নেতা কর্মীরা। এসময় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন এই নেত্রী।
পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নবনির্বাচিত সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এই সফরকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

পড়ুন:সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকপ্রার্থী ঘোষণা করলেন আবু সাঈদ সুইট

দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন