বিজ্ঞাপন

অভিনেতা নোয়েলের বিরুদ্ধে যৌন নিপীড়ন, অশালীন আচরণসহ একাধিক অভিযোগ

বিজ্ঞাপন

ব্রিটিশ অভিনেতা ও নির্মাতা নোয়েল ক্লার্কের বিরুদ্ধে দুই দফায় যৌন নিপীড়ন, তিন দফায় ভয়ারিজম ও একবার অশালীন আচরণের অভিযোগ আনা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) মেট্রোপলিটন পুলিশকে এসব ঘটনায় অভিনেতাকে অভিযুক্ত করার জন্য অনুমতি প্রদান করেছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০০৭ থেকে ২০১৬ সালের মধ্যে পৃথক পাঁচ নারীর সঙ্গে পশ্চিম লন্ডনের কেনসিংটনের বাসিন্দা অভিনেতা নোয়েল অপরাধগুলো সংঘটিত করেছেন বলে অভিযোগ করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো ‘ডক্টর হু’ ও ‘কিডাল্টহুড’ খ্যাত তারকা কোনো প্রতিক্রিয়া জানাননি।

সিপিএস এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের প্রসিকিউটররা মামলাটি আদালতে উত্থাপন করার জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে কি-না এবং বিষয়টি জনস্বার্থের অনুকূলে কি-না, সেটি নিশ্চিত করার জন্য কাজ করছেন।

এর এক বছর আগে গোয়েন্দাদের করা একটি তদন্তের ধারাবাহিকতায় অভিযোগগুলো তোলা হয়েছে। তদন্তের সূত্রে প্রথমবার একজন ব্যক্তিকে গত বছরের ২৫ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে সিপিএস’র কাছে প্রমাণসংক্রান্ত নথিপত্র হস্তান্তর হলে তারা অভিনেতা নোয়েলকে অভিযুক্ত করার সিদ্ধান্ত অনুমোদন করে।

আগামী ২১ অক্টোবর স্থানীয় সময় সকাল ১০টায় ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে নোয়েলকে হাজির করা হবে।

এ ঘটনায় তদন্ত পরিচালনা করছেন ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট মাইক ক্যাগনি। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ভুক্তভোগী নারীদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে সার্বিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। আমরা যৌন নিপীড়নের শিকার যে কাউকে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি। তথ্যগুলো খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং ভুক্তভোগীকে সহায়তার জন্য আমাদের প্রশিক্ষিত তদন্তকারী দল রয়েছে।

উল্লেখ্য, ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে ‘ডক্টর হু’ সিরিজে মিকি স্মিথ চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেন নোয়েল। পরবর্তীতে একজন সফল অভিনেতা, লেখক, প্রযোজক ও নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

পড়ুন : শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম সমাহিত হবেন মায়ের কবরে

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন