বিজ্ঞাপন

আনোয়ারায় ‘দালালচক্রের’ প্রভাব কমায় সহজ হচ্ছে ভূমি সেবা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ভূমি অফিসে সেবার পরিবেশে পরিবর্তনের কথা বলছেন সেবাগ্রহীতাদের অনেকে। দীর্ঘদিন ধরে দালালচক্রের প্রভাব, সেবায় ধীরগতি ও নানা ভোগান্তির অভিযোগ থাকলেও বর্তমানে তুলনামূলক সহজ ও দ্রুত সেবা পাওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।

সেবাগ্রহীতাদের দাবি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা দায়িত্ব নেওয়ার পর ভূমি অফিসের কার্যক্রমে পরিবর্তন এসেছে। নিয়মিত তদারকি, সরাসরি অভিযোগ শোনা এবং দালাল নির্ভরতা কমানোর উদ্যোগের কারণে সাধারণ মানুষ আগের তুলনায় সহজে সেবা পাচ্ছেন বলে জানান তাঁরা।

স্থানীয় কয়েকজন জানান, আগে ভূমি অফিসে ছোটখাটো কাজ করতেও দালালের শরণাপন্ন হতে হতো। অনেক ক্ষেত্রে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের অভিযোগও ছিল। বর্তমানে অনেকেই সরাসরি অফিসে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পাচ্ছেন।

সেবাগ্রহীতা ইশতিয়াক মোহাম্মদ বলেন, তাঁর একটি ভূমি–সংক্রান্ত জটিলতা নিয়ে সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার সঙ্গে যোগাযোগ করলে দ্রুত বিষয়টি দেখভাল করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তাঁকে ঢাকা থেকে আনোয়ারায় আসতে হয়নি।

আরেক সেবাগ্রহীতা ফাহিমা আক্তার বলেন, ভূমি অফিসে গিয়ে প্রথমদিকে তিনি প্রয়োজনীয় প্রক্রিয়া বুঝতে পারছিলেন না। পরে অফিসের কর্মকর্তাদের সহযোগিতায় দ্রুত কাজ শেষ করতে সক্ষম হন।

তবে স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, দীর্ঘদিনের অনিয়ম পুরোপুরি দূর করতে আরও সময় ও ধারাবাহিক নজরদারি প্রয়োজন। তাঁরা ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, “জনগণকে হয়রানিমুক্ত ও সহজ ভূমি সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মানুষ যেন দালালের মাধ্যমে নয়, সরাসরি অফিসে এসে প্রয়োজনীয় সেবা নিতে পারেন, সে বিষয়ে আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, ভূমি–সংক্রান্ত যেকোনো সমস্যায় সেবাগ্রহীতাদের নির্ভয়ে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে এবং দ্রুত সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পটিয়ায় ‘পার্টনার কংগ্রেস’ : কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ার আহ্বান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন