নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মাঝেরচর এলাকায় প্রস্তাবিত রাস্তা নির্মাণকে কেন্দ্র করে নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।
প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, নজরুল ইসলাম সরকারি রাস্তার মাটি কেটে নিচ্ছেন এবং দেয়াল নির্মাণ করে রাস্তার কাজে বাধা সৃষ্টি করছেন। তবে স্থানীয়দের ভাষ্য, যেখানে রাস্তা নির্মাণের কথা বলা হচ্ছে সেখানে এখনো কোনো দৃশ্যমান রাস্তার অস্তিত্ব নেই। এলাকাটি ব্যক্তিমালিকানাধীন জমি এবং কাঁদা ও নিচু এলাকা হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, ভবিষ্যতে সেখানে রাস্তা নির্মাণের পরিকল্পনা থাকলেও বর্তমানে কোনো সরকারি রাস্তা নির্মিত হয়নি। ফলে ব্যক্তিগত জমির মাটি কাটার ঘটনাকে “সরকারি রাস্তার মাটি কেটে নেওয়া” হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
এলাকাবাসীর অভিযোগ, নজরুল ইসলামকে হেয়প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকায় তার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ ধরনের মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন তারা।
স্থানীয় সচেতন মহল এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে বাস্তবতা যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে।
পড়ুন: ইরানের সঙ্গে সম্ভাব্য হামলা না করার বিষয়ে চুক্তি নিয়ে আলোচনা সৌদির: প্রতিবেদন
আর/


