দীর্ঘ ২২ বছর পর শনিবার (১৬ মে) তারেক রহমান চাঁদপুর সফরে যাচ্ছেন। তার এই সফরকে কেন্দ্র করে পুরো চাঁদপুর জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দীর্ঘ দুই দশক পর শীর্ষ রাজনৈতিক নেতার আগমনকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সফরের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচির নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন।
এই সফরকে ঘিরে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস।
পড়ুন: বাজারে নিত্যপণ্যের চড়া দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্তরা
আর/


