ময়মনসিংহের গৌরীপুর থেকে আজ শুক্রবার ভোরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেলসহ জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক আশিকসহ তিনজনকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান আজ শুক্রবার সকালে এক সংবাদ সন্মেলনে জানান ময়মনসিংহ নগরীর স্টেশন রোড এলাকায় হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাতের সুজুকি মোটর সাইকেল গত ২৯ এপ্রিল চুরি হওয়ার পর পিবিআইয়ের একটি টিম মাঠে নেমে অভিযান শুরু করে।
পরে পিবিআইয়ের টিম প্রযুক্তির মাধ্যমে জেলার গৌরীপুর থোকে ২৯ মামলার পলাতক আসামী ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরীকে গতকাল বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করে। পরে মানিকের দেয়া তথ্যের ভিত্তিতে গৌরীপুর উপজেলার পালামন্দর গ্রাম থেকে আজ শুক্রবার ভোরে উত্তর জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭) নীল রংয়ের রেজি: নেত্রকোনা -ল ১১-১৩৪৭ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে।
এছাড়াও মোটর সাইকেলের রং বদলানো, চুরির সাথে জড়িত একই উপজেলার শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) কে গ্রেফতার করা হয়। আইনী কার্যক্রম গ্রহনের লক্ষে পিবিআই যে গ্রেফতারকৃত তিনজনকে আজ শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে বলে জানান পিবিআই এর পুলিশ সুপার।
পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে ডিবি পরিচয়ে চাঁদাবাজি: জনতার হাতে আটক ভুয়া ডিবি সদস্য


