বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পরিচয়ে চাঁদাবাজি: জনতার হাতে আটক ভুয়া ডিবি সদস্য

‎চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি ও এক বৃদ্ধকে ভয়ভীতি দেখানোর অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর এক ছাত্রকে আটক করেছে স্থানীয় জনতা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) রাতে বারঘোরিয়া বাজারে এক বৃদ্ধকে ডিবি পরিচয়ে বিভিন্ন ভয়ভীতি দেখায় ওই ভুয়া ডিবি। এসময় বিষয়টি আশপাশের লোকজন জানতে পেরে তাকে ঘিরে ফেলেন। এ সময় তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে জনতা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার কাছে কোনো বৈধ পরিচয়পত্র বা সরকারি কাগজপত্র না পাওয়ায় নিশ্চিত হন যে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণা করছেন।

‎এর আগে গত বুধবার (১৩ মে ) রাতে শ্রী সিবাস নামের এক ব্যক্তির কাছে ডিবি পরিচয়ে দের হাজার টাকা নেওয়ারও অভিযোগ পাওয়া যায়।

‎আটক ব্যক্তি, গোমস্তাপুর উপজেলার ষাঁড়বুরুজ এলাকার মো: শহিদুল ইসলামের ছেলে আল সিহাব(২০)। সে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের ৫ম সেমিস্টারের ছাত্র।

‎এবিষয়ে চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ একরামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে  থানায় নিয়ে এসেছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

‎পড়ুন : বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থী নিখোঁজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন