বিজ্ঞাপন

ফকিরহাটে স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের সনদ ও সম্মানী ভাতা প্রদান

বাগেরহাটের ফকিরহাটে স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ই মে) সকাল ১১টায় ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সনদ ও ভাতা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ রাশেদুল ইসলাম রানা এবং ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম।

​স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রাজু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ অলি-উজ্জামান মিনা। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেডের ট্রেইনার ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা জরুরি। স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টার যুব সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করতে প্রশংসনীয় ভূমিকা রাখছে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক সনদপত্র ও সম্মানী ভাতা তুলে দেন।

পড়ুন- নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন