বিজ্ঞাপন

দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণে বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশ

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলাতেও শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম।

শনিবার বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জেলা প্রশাসক মো. ইউসুপ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মণি। এসময় জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল হকসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সুবিধাভোগী পরিবার অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর ও জনমুখী করতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিম্নআয়ের মানুষের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এ উদ্যোগ অব্যাহত থাকবে।”

জানা গেছে, বগারচর ইউনিয়নের সাতভিটা ও টালিয়াপাড়া গ্রামের মোট ১ হাজার ২৯৫টি পরিবারের মাঝে পর্যায়ক্রমে এসব ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। স্থানীয়দের মতে, এ উদ্যোগ সুবিধাবঞ্চিত পরিবারের জন্য স্বস্তি ও আশার নতুন দুয়ার খুলে দিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মেঘনায় ব্যবসায়ী বহর লক্ষ্য করে ডাকাতি, খোয়া গেল ৩৫ লাখ টাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন