দীর্ঘ আট বছর পর গত ১২ মে বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটির ঘোষণা দেয় কেন্দ্রীয় সংসদ। দীর্ঘদিন পর নতুন কমিটি পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসিত হয়ে কর্মসূচি পালন করেন ছাত্রদল নেতাকর্মীগণ।
শনিবার (১৬ মে) বিকেল ৫টায় শহরের রেলরোড এলাকা থেকে নতুন কমিটির নেতৃত্বে মিছিল শুরু হয়ে, শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্রদল নেতৃবৃন্দ।
এছাড়া জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাংসদ রকিবুল ইসলাম বকুল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
মিছিলে জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি শামিম শিকদার, সহ-সভাপতি শেখ মাইদুল ইসলাম মিন্টু, রানা দিদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকির মোহাম্মদ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পড়ুন : ফকিরহাটে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত


