বিজ্ঞাপন

যেসব এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য সাভার, আশুলিয়াসহ কয়েকটি এলাকায় রোববার (১৭ মে) রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে রোববার রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর সড়ক ও ফুলবাড়িয়া এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার সেনানিবাস, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে আশপাশের অন্যান্য এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রান্না ও শিল্পকারখানার কাজের সুবিধার্থে গ্রাহকদের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পড়ুন: হঠাৎ রাজধানীজুড়ে পুলিশের নিরাপত্তা জোরদার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন