বিজ্ঞাপন

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- ওই গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।
স্থানীয় জানায়, এক সপ্তাহ আগে তাদের মা মেয়ে সন্তান প্রসব করেছেন। রোববার সকাল থেকে দুই ভাই নিখোঁজ ছিলো। দুপুরের দিকে লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আলী আকবর বলেন, হাসপাতাল থেকে নিহতদের লাশ বাড়িতে এসেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এ প্রসঙ্গে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন- বিসিবির নির্বাচনে স্থগিত চেয়ে রিট আবেদন শোনেননি হাইকোর্ট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন