বিজ্ঞাপন

রংপুর বিভাগে ১৯ মে থেকে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

জনবান্ধব স্বচ্ছ ও ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রংপুর বিভাগে আগামী ১৯ থেকে ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ভূমিসেবা মেলা-২০২৬”। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের পাশাপাশি রংপুর বিভাগের ৮ জেলা ও ৫৮ উপজেলায় একযোগে এ মেলার আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (১৭ মে) রংপুর সার্কিট হাউস এর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম , স্থানীয় সরকার বিভাগ, রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক মো. আবু জাফর এবং রংপুর জেলা প্রশাসক মো. রুহুল আমিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


কনফারেন্সে বিভাগীয় কমিশনার সাংবাদিকগণের প্রশ্নের জবাবে বলেন, ভূমি সংক্রান্ত সমস্যা প্রশমিত করার জন্য সরকার অনেকগুলো উদ্যোগ গ্রহণ করছে। ভূমিসেবা ডিজিটালাইজড হলে জনগণের ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে। ভূমি অফিসের দূর্নীতি নিরসন প্রসঙ্গে তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনতে ভূমিসেবা ডিজিটাইজেশনের কার্যক্রমকে মনিটরিং এর আওতায় আনা হয়েছে।
অনলাইন ভূমিসেবা প্রসঙ্গে তিনি বলেন, নাগরিকগণ খুব সহজেই অনলাইনে ভূমি উন্নয়ন কর ও অন্যান্য ফি পরিশোধের পাশাপাশি মালিকানাধীন জমির খতিয়ান, দাগ এবং ম্যাপ সম্পর্কিত তথ্য অনুসন্ধান করতে পাচ্ছেন। এছাড়াও ভূমিসেবায় সময় সাশ্রয়ে প্রতিটি উপজেলায় পাঁচ তলা বিশিষ্ট ভূমি অফিস নির্মাণ করা হবে, যেখানে ভূমি অফিস এবং সেটেলমেন্ট অফিস সমন্বিতভাবে একই যায়গা থেকে ভূমিসেবা দিতে সক্ষম হবে।


অনুষ্ঠানে লিখিত প্রেস রিলিজ পাঠ করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আশরাফুল ইসলাম। এসময় তিনি ভূমিসেবা সহজিকরণের জন্য সরকারের গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে মানব সম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ, আগামী দিনের ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা গ্রহণ, ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন, স্মার্ট ভূমি নকশা (ডিজিটাল মৌজা ম্যাপের মোবাইল অ্যাপ এবং ওয়েব ভার্সন) তৈরি, ডিজিটাইজড ভূমি রেকর্ড (দ্বিতীয় প্রজন্মের খতিয়ানের ধারাবাহিক চেইন/ট্রি সিস্টেম) চালুকরণ, ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপন, হটলাইন নম্বরে সেবা চালুকরণ ও আইনের সংস্কার বিষয়ে আলোচনা করেন।

পড়ুন- ভিসি নিয়োগ কেন্দ্র করে সংঘর্ষে রণক্ষেত্র ডুয়েট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন