বিজ্ঞাপন

ফেসবুকে ভিডিও ভাইরালকে কেন্দ্র করে যুবকের উপর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ফেসবুকে একটি ভিডিও ভাইরালকে কেন্দ্র করে মোবাশশীর হোসাইন তামিম (১৯) নামে এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকার বাসিন্দা মোবাশশীর হোসাইন তামিম গত ১৭ মে একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে ভাইরাল করেন। এ ঘটনার জের ধরে একইদিন দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে তাকে ডেকে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আবেদ নামের এক ব্যক্তি তাকে মোবাইল ফোনে বার্তা দিয়ে দোকানে আসতে বলে। পরে সোনারগাঁও কলেজের পূর্ব পাশে রবিউল ও আলমিনের দোকানের পাশে গেলে আবেদসহ ইমরান, তুহিন, আকাশ, আবু জর্জ, মামুন ও সিবারসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জন তার উপর পূর্বপরিকল্পিত হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এ সময় আবেদ ভাঙা ছুরি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হন। পরে তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

এ বিষয়ে মোবাশশীর হোসাইন তামিম জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন