সিরাজগঞ্জের বেলকুচি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেনের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আল-মামুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতি আফরিন জাহানের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী জ্যেষ্ঠ ১০ শিক্ষকের তালিকা থেকে তিন সদস্যের প্যানেল তৈরির কথা থাকলেও নিয়ম না মেনে নিজের নামসহ তালিকা পাঠানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করা নিয়েও প্রশ্ন উঠেছে। বর্তমানে শামীম হোসেন ২০২৪ সাল থেকে ওই দায়িত্ব পালন করে আসছেন।
অভিযোগের বিষয়ে শামীম হোসেন দাবি করেন, তিনি বিধিমালা মেনেই তালিকা পাঠিয়েছেন। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন- মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য


