বিজ্ঞাপন

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানে সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার সুযোগ দিতেই মার্কিন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি কমে গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার এশিয়ার বাজারে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ০৮ ডলার কমেছে। এতে বর্তমান দাম দাঁড়িয়েছে ১০২ দশমিক ৩৪ ডলারে। সবচেয়ে কাছের সরবরাহ চুক্তি অনুযায়ী জুন মাসের তেলের দাম ১ দশমিক ৫৪ ডলার কমেছে।

এর ফলে প্রতি ব্যারেলের দাম এখন ১০৭ দশমিক ১২ ডলার। এই চুক্তির মেয়াদ আজ মঙ্গলবারই শেষ হতে যাচ্ছে। এর আগে সোমবার মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লাফে ৩ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি বড় কোনো সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় বাজার অস্থির হয়ে ওঠে।

কিন্তু নতুন করে আলোচনার পথ খোলায় তেল সরবরাহ বন্ধ হওয়ার ভয় সাময়িকভাবে কেটে গেছে। দীর্ঘ ১১ সপ্তাহ ধরে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বৈশ্বিক সরবরাহ এমনিতেই চাপে রয়েছে এবং নতুন সিদ্ধান্ত বাজারে কিছুটা স্বস্তি এনেছে।

তথ্যসূত্র: রয়টার্স

পড়ুন: ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন