বিজ্ঞাপন

ফায়ার ফাইটাররা জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক। প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডসহ নানা সংকট মোকাবিলায় ফায়ার সার্ভিসের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মে) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক প্রদান ও পাসিং আউট প্যারেড–২০২৬ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই বাহিনীর প্রতিটি সদস্য সাধারণ জনগণের জান-মাল রক্ষায় নিজের জীবন ঝুঁকিতে ফেলে কাজ করেন। ফায়ার সার্ভিস এখন জনগণের কাছে নির্ভরতার প্রতীক হিসেবে স্বীকৃত।

তিনি আরও জানান, নৌযান দুর্ঘটনা মোকাবিলা, ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি, সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার জন্য অর্গানোগ্রাম পুনর্গঠন এবং প্রশিক্ষণ মান উন্নয়নের জন্য মুন্সীগঞ্জে নতুন একাডেমি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের সেবা সহজীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম ১ মে থেকে চালু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, আবাসনের সমস্যা সমাধান এবং বিশেষ ভাতা প্রদানের জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে, যা তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন