বিজ্ঞাপন

ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সিরাজগঞ্জের অভিষেক অনুষ্ঠিত

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ কর্মসূচি ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে সিরাজগঞ্জে ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সিরাজগঞ্জের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিনের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন সংগঠনটির সদস্যরা। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বাজার স্টেশন এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সিরাজগঞ্জের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন টেলিভিশনে কর্মরত সাংবাদিক ও রিপোর্টাররা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব আরও শক্তিশালী করতে ক্যামেরা জার্নালিস্টদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ।

পড়ুন- ফায়ার ফাইটাররা জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন