বিজ্ঞাপন

রূপগঞ্জে ৩ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন ও শোভাযাত্রা

“সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসে ৩ দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ২০২৬’ সফলভাবে উদযাপিত হয়েছে।

বিজ্ঞাপন

১৯ মে মঙ্গলবার দুপুরে আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি নিয়ে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠান আয়োজনে ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পূর্বাচল রাজস্ব সার্কেল ফরিদ আল সোহান, সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমানসহ কর্মকর্তারা৷

এ সময় আয়োজকরা তাদের বক্তব্যে বলেন , আমাদের ভূমি সেবা সপ্তাহে আয়োজনের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে হয়রানিমুক্ত, গতিশীল এবং শতভাগ ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দেওয়া।

সারাদেশের মতো​ রূপগঞ্জেও ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহে রূপগঞ্জবাসীকে সেবা দিতে আমরা এ আয়োজন করেছি। আমরা রূপগঞ্জ ভূমি অফিসের বিশেষ অর্জন ও সেবাসমূহ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রূপগঞ্জ উপজেলা ভূমি অফিস এবং এর আওতাধীন ইউনিয়ন ভূমি অফিসগুলোতে বিশেষ বুথ স্থাপন করে তা সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করছি।

পড়ুন- পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট আইনেই সংস্কার হচ্ছে র‍্যাব, বদলাতে পারে নামও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন